প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধানসভা নির্বাচনে নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা ‘ছাপ্পাবাজির’ (জাল ভোট) অভিযোগ আবারও উড়িয়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশন আচরণবিধি ভঙ্গের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরপরই বীরভূমের সিউড়িতে এক জনসভায় মমতা কমিশনকে একহাত নিয়েছেন। বলেছেন, ‘আমাকে শোকজ করে লাভ নেই। দুই দিন পর জনগণই নির্বাচন কমিশনকে শোকজ করবে।’ তাঁকে পশ্চিমবঙ্গে ‘পুঁতলে’ তিনি দিল্লিতে গিয়ে ‘জন্ম’ নেবেন।
পশ্চিমবঙ্গের নির্বাচন পর্যালোচনা করতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদির নেতৃত্বে বৃহস্পতিবার কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কলকাতায় আসে। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ শোনার পর কমিশন আচরণবিধি ভঙ্গের জন্য তাঁকে শোকজ করে।