প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দুটি পৌর করপোরেশন বিধাননগর (সল্টলেক), আসানসোল এবং বালি পৌরসভার নির্বাচন হয়েছে গতকাল শনিবার। শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এতে ব্যাপক সন্ত্রাস করেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। বিশেষ করে বিধাননগর পৌর করপোরেশনে। তৃণমূল হিসেবে অভিযুক্ত দুর্বৃত্তদের হাতে বিধাননগরে ১০ জন সাংবাদিক ও চিত্রগ্রাহক আহত হয়েছেন। চলেছে বুথ দখল, জাল ভোট দেওয়া, ভোটযন্ত্র ভাঙচুর আর গুলি-বোমাবাজি। কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কংগ্রেসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে পঞ্চায়েতের উপনির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পাথরঘাটায় বোমার আঘাতে কংগ্রেসের দুই কর্মী নিহত হয়েছেন।