প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হবে বলে জানালেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা। গতকাল শনিবার সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁকে এই আশ্বাস দিয়েছেন। এতে আশ্বস্ত হয়েছে রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দল। এর আগে আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন হবে না বলে পশ্চিমবঙ্গ সরকার জানালে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজ্য নির্বাচন কমিশনও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের তাগিদ দেয়। রাজ্য সরকার তখন বলেছিল, নয়াদিল্লি এবার কেন্দ্রীয় বাহিনী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।