নির্বাচনের লক্ষ্যে দল গঠনের ঘোষণা ইরম শর্মিলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (প্রাজা) নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ভারতের মণিপুর রাজ্যের আলোচিত মানবাধিকারকর্মী ইরম শর্মিলা।
ইরম শর্মিলা জানিয়েছেন, প্রাজা দলের মূল আদর্শ হবে ন্যায়বিচার, সমঝোতা, ভালোবাসা ও শান্তি। ৪৪ বছর বয়সী এই মানবাধিকারকর্মী আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন থৌবাল ও খুরাই আসন থেকে।
থৌবাল হলো কংগ্রেস নেতা ওকরাম ইবোবির আসন। ২০০২ সাল থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ভারতের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফসপা) বাতিলের দাবিতে টানা ১৬ বছর ধরে অনশন করেন ইরম শর্মিলা। অবশেষে রাজনীতিতে নেমে প্রতিবাদ চালিয়ে যাবেন এ ঘোষণা দিয়ে গত ৯ আগস্ট অনশন ভাঙেন তিনি। হাসপাতালে নাকে নল দিয়ে জোর করে খাইয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল শর্মিলাকে।