প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর আগে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া মেডিকেল ছাত্রীর আসল নাম প্রকাশ করেছেন তাঁর মা আশা দেবী। এত দিন গণমাধ্যমে ওই ছাত্রীকে ‘নির্ভয়া’ ছদ্মনামে উল্লেখ করা হচ্ছিল। গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আশা দেবী বলেন, ‘আমার মেয়ের নাম জ্যোতি সিং। আজ থেকে এই নামেই সবাই তাকে চিনুক। মেয়ের নাম প্রকাশে আমার কোনো লজ্জা নেই।’ জ্যোতি সিংকে ধর্ষণকারী ছয়জনের মধ্যে একজন কারাগারে মারা যান; চারজনের মৃত্যুদণ্ড হয় এবং অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় একজনের তিন বছর সংশোধনাগারে থাকার দণ্ড দেওয়া হয়। আগামী শনিবার ওই তরুণের মুক্তি পাওয়ার কথা। এনডিটিভি