প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) শীর্ষনেতা প্রবীণ তোগাড়িয়ার ওডিশার কান্ধামাল সফরে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। আজ সোমবার কান্ধামালের ফুলবনি শহরে ভিএইচপির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রবীণ তোগাড়িয়ার এতে যোগ দেওয়ার কথা। কিন্তু তাঁর সফরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এই আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তোগাড়িয়ার কান্ধামালে প্রবেশের ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এর আগে খ্রিষ্টধর্মাবলম্বীদের বেশ কয়েকটি সংগঠন ভিএইচপির এ নেতার কান্ধামালে প্রবেশ বন্ধের দাবিতে আবেদন জানিয়েছিল। পুলিশ ও জেলা প্রশাসন বলেছে, সুবর্ণজয়ন্তী উদ্যাপনে কোনো বাধা নেই। তোগাড়িয়াকে বাদ দিয়ে অনুষ্ঠান করা যাবে।