নিষিদ্ধ সাংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লাইট অ্যাটেনডেন্টকে জুতাপেটা করার কারণে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিজেদের ফ্লাইটে নিষিদ্ধ করেছে এয়ার ইন্ডিয়া। তিনি গতকাল শুক্রবার দিল্লি থেকে পুনে যেতে টিকিট কেটেছিলেন। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ টিকিট বাতিল করে দিয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোও ওই এমপিকে নিতে নারাজ। বৃহস্পতিবার সকালে সাংসদ রবীন্দ্র এয়ার ইন্ডিয়ার পুনে থেকে নয়াদিল্লিগামী ফ্লাইটে ওঠেন। তাঁর আসন ছিল বিজনেস ক্লাসে। কিন্তু ভুল করে ইকোনমি ক্লাসে আসন দেওয়া হয়। সাংসদ মহা খাপ্পা হয়ে ফ্লাইট অ্যাটেনডেন্টকে চটি খুলে মারতে থাকেন। দেন ২৫টি ঘা।