প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্ট গরু জবাই বন্ধের আদেশ স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছেন। গরু জবাই নিষিদ্ধের আইনে স্থগিতাদেশ চেয়ে বলা হয়, এই আইন মানুষের খাদ্যের পছন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে যে মৌলিক অধিকার আছে, এর লঙ্ঘন। তবে আদালত এই আবেদনে সাড়া না দিলেও বিষয়টি নিয়ে জোরজবরদস্তি না করার জন্যও সাবধান করে দিয়েছেন। গত ৪ মার্চ এ রাজ্যে বাছুর এবং বলদ জবাই করা নিষিদ্ধ করা হয়। আইনে কেবল মহিষ জবাই করার অনুমতি দেওয়া হয়। কেউ গরুর মাংস রাখলে বা খেলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে। এনডিটিভি