প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে একটি নিষ্ক্রিয় বোমা পাওয়া গেছে। বোয়িং ৭৪৭-৪০০ মডেলের ওই উড়োজাহাজই সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। গত শুক্রবার রাতে উড়োজাহাজটি মুম্বাই থেকে সৌদি আরবে যাওয়ার পথে গ্রেনেডটি আবিষ্কৃত হয়। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় সন্দেহজনক একটি বস্তুর অস্তিত্ব আবিষ্কার করেন ক্রু সদস্যরা। জেদ্দায় অবতরণের পরপরই বিষয়টি স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পিটিআই