প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের কুনশান শহরে গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় বিস্ফোরণে ৬৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, কুনশান ঝংরং মেটাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড নামে ওই কারখানার একটি কক্ষ থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। কারখানায় প্রায় ৪৫০ জন শ্রমিক কাজ করেন। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের কাজ চলছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি জেনারেল মোটরস এই কারখানা থেকে পণ্য কিনে থাকে।
বিবিসি