প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গতকাল রোববার ভোরে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। গতকাল রোববার ভোর সাড়ে চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত গোলাগুলি চলে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বাহিনী বিনা প্ররোচনায় গোলাগুলি শুরু করে। তবে পাকিস্তানি বাহিনী এর যথাযথ জবাব দেয়। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর একাধিকবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে।