প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বাধীনতাসংগ্রামের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে গোপন নথি প্রকাশ করার জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। নেতাজির বার্লিনপ্রবাসী দৌহিত্র (ভাতিজার ছেলে) সূর্য কুমার বসু এ কথা জানিয়েছেন। জাপান ও রাশিয়া ছাড়াও নেতাজিকে নিয়ে যুক্তরাজ্যের কাছে গোপন নথি আছে বলে ধারণা নেতাজির পরিবারের। সূর্য কুমার বলেন, ‘লন্ডনে থাকা আমার বোন নেতাজিবিষয়ক নথি প্রকাশ করতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও নেতাজিবিষয়ক নথি থাকার কথা স্বীকার করা হয়েছে। ব্রিটিশ সরকার এসব নথি প্রকাশ করতে সময় চেয়েছে।’
এনডিটিভি