নেতাজির গাড়িচালক এখন প্রবীণতম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আজমগড়ে ১১৬ বছর বয়সে ব্যাংক হিসাব খুলেছেন কর্নেল নিজামুদ্দিন। তাঁর আরেক পরিচয়, ভারতের স্বাধীনতাসংগ্রামের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর গাড়িচালক ছিলেন তিনি। ভোটার পরিচয়পত্র এবং পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিজামুদ্দিনের জন্ম ১৯০০ সালে। জাপানে গত ফেব্রুয়ারিতে ১১৪ বছর বয়সে এক ব্যক্তি মারা যান। তিনিই তখন ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি। সেই হিসাবে, নিজামুদ্দিনই এখন সবচেয়ে বেশি বয়সী মানুষ। তিনি গতকাল রোববার ১১৬ বছর ৩ মাস ১৪ দিন পার করেছেন। নিজামুদ্দিনের স্ত্রী আজবুন্নিসার বর্তমান বয়স ১০৭। এই দম্পতি ভারতের এসবিআই ব্যাংকে একটি যৌথ হিসাব খুলেছেন।
এএনআই