নেতাজির স্মৃতিসৌধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি রক্ষায় এবার ওডিশা রাজ্যে হচ্ছে তাঁর নামে স্মৃতিসৌধ। পুরীর গোপাল বল্লভ রোডে নির্মিত হবে এটি। উদ্বোধন হবে আগামী রথযাত্রার আগেই। ওডিশা রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতিসচিব অরবিন্দ পাধি জানিয়েছেন, পুরীতে নেতাজির পৈতৃক বাড়ি মেরামত করা হচ্ছে। এ জন্য রাজ্য সরকার চার কোটি রুপি বরাদ্দ করেছে। এই ভবনের সামনে বসানো হবে নেতাজির একটি ব্রোঞ্জ মূর্তি। ১৯১৬ সালে নেতাজির বাবা জানকীনাথ বসুকে জমি দেওয়া হয়েছিল বসতবাড়ি নির্মাণের জন্য। ১৯৩৪ সালে জানকীনাথ বসুর মৃত্যুর পর সেখানে নেতাজির স্ত্রী এবং সাত সন্তানের নামে বাড়ি করা হয়।