নেতাদের প্যাডে মমতার ছবি ছাপানোয় নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার দলের কোর কমিটির বৈঠকে দলীয় নেতাদের কড়া দাওয়াই দিয়েছেন। তাঁর দলের কালীঘাটের অফিসে এ বৈঠক হয়। এখানে তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন, নিজেদের লেটার হেড প্যাডে মুখ্যমন্ত্রীর ছবি ছেপে প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা করা হলে কাউকে ছাড়া হবে না। পুলিশ মামলা করবে। প্রয়োজনে যেতে হবে শ্রীঘরে।
মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে বলেন, ‘একটা কথা সবাই সাফ বুজে নিন—লোভীদের আর এই দলে ঠাঁই হবে না। তা তিনি তৃণমূলের যত বড়ই নেতাই হোন না কেন।’
মুখ্যমন্ত্রী মমতা এখন আর তাঁর সঙ্গে কাউকে সেলফি তুলতে দেন না। তাঁর মতে, তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা প্রমাণ করতে অনেকে সেই ছবি দেখিয়ে পুলিশ প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা করেন।