নেতাদের মুখের লাগাম টানতে না পারলে আস্থা হারাতে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের মুখের লাগাম টানতে না পারলে দেশ ও দেশের বাইরে সরকার আস্থা হারাতে পারে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে দিয়েছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান মুডিস অ্যানালিটিকস। খবর পিটিআইয়ের।
গবেষণা প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার ‘ইন্ডিয়া আউটলুক: সার্চিং ফর পটেনশিয়াল’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কতা উচ্চারণ করেছে।
মুডিস অ্যানালিটিকস বলেছে, ভারতে গরুর মাংস নিয়ে চলা বিতর্কে দলের নেতা-কর্মীরা যেসব মন্তব্য করছেন, সেটা সরকারের জন্য ভালো হচ্ছে না। যদিও মোদি এসব থেকে নিজে দূরত্ব বজায় রেখে চলেছেন।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। সেখানে বিরোধীরা গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার বিল আটকে দিয়েছেন। মুডিস অ্যানালিটিকস বলছে, বিতর্কিত বক্তব্যের কারণে সব মিলিয়ে সহিংসতা বৃদ্ধির আশঙ্কাসহ উচ্চকক্ষে সরকার বিরোধীদের আরও কঠোর বাধার মুখে পড়তে পারে। কারণ সেখানে আলোচনা অর্থনৈতিক নীতি–মালা থেকে দূরে সরে যাবে। প্রধানমন্ত্রী মোদিকে অবশ্যই তাঁর দলের সদস্যদের মুখের লাগাম টেনে ধরতে হবে, নয়তো দেশে ও দেশের বাইরে আস্থা হারানোর ঝুঁকির মধ্যে পড়তে হবে।