নোবেল চুরিতে ফের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের রবীন্দ্রভবন থেকে তাঁর নোবেল পদক চুরির ঘটনায় ফের তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার গত বৃহস্পতিবার গঠন করেছে এই বিশেষ তদন্ত দল। এর প্রধান করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। ২০০৪ সালে কবিগুরুর নোবেল পদকসহ বহু মূল্যবান সম্পদ চুরি হয় শান্তিনিকেতন থেকে। পরে তদন্তে নামে সিবিআই। কিন্তু কোনো কূলকিনারা করতে না পেরে ২০০৭ সালে তদন্ত বন্ধ করে দেওয়া হয়। ২০০৮ সালে আবার তদন্ত শুরু হলেও সেবারও বেশিদূর এগোনো যায়নি।