নয় মাসে নিখোঁজ প্রায় ২৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নয় মাসে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ছয়টি থানা এবং দার্জিলিং জেলার অন্য ১৪টি থানা থেকে প্রায় আড়াই হাজার নারী, শিশু ও কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার ছয়টি থানা থেকে নিখোঁজ হয়েছে প্রায় দুই হাজার মানুষ। তাদের মধ্যে ৯০০ জনকে পুলিশ উদ্ধার করেছে। বাকি ১১০০ জন এখনো নিখোঁজ। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে এই নারী ও শিশুদের ফাঁদে ফেলে অপহরণ কিংবা চাকরির টোপ বা বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে বিক্রি, কখনোবা পাচার করে দেওয়া হয়েছে অন্য রাজ্যে বিশেষ করে দিল্লি, হারিয়ানা এবং মুম্বাই; আবার কখনো নেপাল বা ভুটানে। কলকাতা প্রতিনিধি