নয়াদিল্লিতে আজ প্রচণ্ড ঠান্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার প্রচণ্ড শীত পড়েছে। সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। নগরে এই মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা বলেন, সারা দিন আকাশ পরিষ্কার থাকবে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি হতে পারে।
সকাল সাড়ে আটটায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
গতকাল নয়াদিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।