নয়াদিল্লিতে শিশু ধর্ষণের ঘটনায় ২ কিশোর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
গত শুক্রবার শিশুটিকে নয়াদিল্লিতে তার বাড়ির সামনে থেকে দুজন মোটরসাইকেল আরোহী অপহরণ করেছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ বলছে, অপহরণ করে শিশুটিকে ধর্ষণের ঘটনায় প্রায় ১৭ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে তারা। এরা পশ্চিম দিল্লির নাংলোই এলাকার বাসিন্দা। ধর্ষণের শিকার শিশুটির পরিবার তাদের পরিচিত।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই কিশোরের একজন একটি সরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আরেকজন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। অপহরণের স্থানে থাকা নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের ধরা হয়।