পঙ্কজ সরন ভারতের উপ-নিরাপত্তা উপদেষ্টা হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঙ্কজ সরন
পঙ্কজ সরন

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ সরন দু’ বছরের জন্য তাঁর দেশের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রাজিন্দার খান্নার স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালিসিস উইংয়ের (র) সাবেক প্রধান রাজিন্দার খান্না এ বছরের জানুয়ারিতে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছিলেন।

ভারতীয় কূটনীতিক পঙ্কজ সরন রাশিয়ার আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রথম সচিব হিসেবে কাজ করেছেন।

ভারতের পররাষ্ট্র সার্ভিসের’ ৮২ ব্যাচের কর্মকর্তা পঙ্কজ সরন ওয়াশিংটন, জেনেভা, মস্কো এবং কায়রোতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন।