প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে পঞ্চায়েতের সিদ্ধান্ত অমান্য করায় এক দম্পতিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাজ্যের হাপুরের ফতেহপুর গ্রামে মেয়েটির ভাই তাদের হত্যা করে। তফসিলি সম্প্রদায়ভুক্ত হিন্দু যুবক সনু (২২) প্রতিবেশী মুসলিম নারী দানিস্তা বেগমকে (২১) চার মাস আগে বিয়ে করেন। তাঁরা আদালতে বিয়ে করেছেন বলে দাবি করেন। কিন্তু মেয়েটির পরিবার বিয়ের কোনো দলিলপত্র দেখেননি বলে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করে। পরে গ্রাম পঞ্চায়েত তাঁদের আলাদা থাকার নির্দেশ দেয়। এ কথা না শুনলে শনিবার মেয়েটির ভাই তালেব সবার সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী সনুকে হত্যা করে। এ সময় মেয়েটি বাধা দিলে তাঁকেও হত্যা করা হয়।
টাইমস অব ইন্ডিয়া