প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় মেয়াদে ভারতে ক্ষমতাসীন বিজেপির সভাপতি হওয়ার পরদিনই গতকাল রোববার পশ্চিমবঙ্গ ছুটে এসেছেন অমিত শাহ। গতকাল হাওড়ায় এসে শাহ একহাত নিলেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের ওপর।
ডুমুরজলা ময়দানে বিজেপির সমাবেশে অমিত শাহ বলেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েও এই রাজ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনের বদলে হয়েছে পতন। অমিত শাহ এর আগে পশ্চিমবঙ্গে এসে বিজেপির বিভিন্ন জনসভা করলেও গতকালের মতো এত তীব্র ভাষায় সমালোচনা করেননি তৃণমূল কংগ্রেসকে। অমিত শাহ বলেন, বাংলায় কোনো শিল্পকারখানা হয়নি, হয়েছে বেআইনি চিটফান্ড। তিনি বলেন, এখন পুলিশের মনোবল ভেঙে দিচ্ছে এই সরকার। তিনি প্রশ্ন করেন, সারদা ও রোজভ্যালি চিটফান্ডের টাকা গেল কোথায়? মানুষ জানে কারা নিয়েছে এই টাকা। কেন কোটি কোটি টাকায় মমতার ছবি বিক্রি হলো?