পদদলিত হয়ে নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌতে বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা মায়াবতীর সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। পুলিশ বলছে, সমাবেশ এলাকায় শত শত লোক তাঁদের বন্ধু ও স্বজনদের খুঁজছিলেন। নিখোঁজ লোকজনদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর ভাষণ শুনতে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন এক লাখের বেশি কর্মী-সমর্থক। ভাষণ শেষ হওয়ার পর লোকজন সভা থেকে ফেরার পথে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার আগেই অবশ্য এক নারীর মৃত্যু হয়। বিএসপি নেতারা বলেছেন, ওই নারী অতিরিক্ত গরমের কারণে মারা যান।