পদপিষ্ট হয়ে মৃত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ভারতের ঝাড়খন্ড রাজ্যে একটি তীর্থক্ষেত্রে পদদলিত হয়ে ১১ জন পুণ্যার্থী মারা গেছেন। ঝাড়খন্ডের দেওঘর জেলার বৈদ্যনাথধামে গতকাল সোমবার ভোরের দিকে ওই ঘটনায় আহত হন ৫০ জনের বেশি। পুণ্যার্থীরা মন্দির খোলার জন্য অপেক্ষা করছিলেন। ভোর সাড়ে চারটার দিকে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ লোকজন একসঙ্গে হুড়োহুড়ি করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ কারণেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দেওঘর পুলিশের মুখপাত্র এস এন প্রধান ১০ জনের মারা যাওয়ার কথা স্বীকার করেন। এর মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী। মন্দিরের সামনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সারি ছিল।
টাইমস অব ইন্ডিয়া

টাইমস অব ইন্ডিয়া