পদ্মভূষণ ফিরিয়ে দেবেন ভারগাভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার পদ্মভূষণ খেতাব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রখ্যাত বিজ্ঞানী পি এম ভারগাভা। তিনি বলেন, ‘একজন শিল্পী নিজের কাজের মাধ্যমে প্রতিবাদের ভাষা প্রকাশ করতে পারেন। কিন্তু আমি বিজ্ঞানী। কীভাবে আমার কাজের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করব? তাই খেতাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ভারগাভা। এর আগে দেশটির কবি-সাহিত্যিকসহ অনেক গুণীজন অসহিষ্ণুতার প্রতিবাদে খেতাব ও পুরস্কার ফিরিয়ে দেন। নয়াদিল্লিতে সম্প্রতি বিক্ষোভও করেন শতাধিক লেখক-সাহিত্যিক।
ইন্ডিয়ান এক্সপ্রেস