প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক কমিশনার ললিত মোদিকে ‘পদ্মশ্রী’ খেতাব দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ভারতের শীর্ষস্থানীয় হিন্দি পত্রিকা দৈনিক ভাস্কর-এর খবর, রাজ্যের ক্রীড়া পরিষদের পরামর্শে ললিতকে ২০০৭ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক ওই খেতাব দিতে সুপারিশ করেছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী ও রাজস্থানের তখনকার মুখ্যমন্ত্রী রাজে। অবশ্য শেষ পর্যন্ত ‘পদ্মশ্রী’ পুরস্কার পাননি ললিত। টাইমস অব ইন্ডিয়া