পরমাণু চুল্লিতে ছিদ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটের কাকরাপাড় পারমাণবিক কেন্দ্রে গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার একটি পারমাণবিক চুল্লিতে বড় ধরনের ছিদ্র ধরা পড়লে এ ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রটিতে কর্মরত কেউ অবশ্য তেজষ্ক্রিয় বিকিরণ দ্বারা আক্রান্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের এক কর্মকর্তা বলেন, চুল্লিটি নিরাপদেই বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের বিকিরণ কেন্দ্রের বাইরে যেতে পারেনি। সেখানে কর্মরত ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
এনডিটিভি