প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক সেনাপ্রধান কে ভি কৃষ্ণ রাও (৯২) মারা গেছেন। গতকাল শনিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে দিল্লির সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় কে ভি কৃষ্ণ রাওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের সময় একটি ডিভিশনের জিওসি ছিলেন তৎকালীন মেজর জেনারেল কে ভি কৃষ্ণ রাও। এই যুদ্ধে অসামান্য ভূমিকার জন্য তাঁকে পদ্মভূষণ পুরস্কার দেয় সে দেশের সরকার। ১৯৮১ সালে তাঁকে দেশটির ১৪তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৯৮০-এর দশকে তিনি ভারতের সেনাবাহিনীর আধুনিকায়ন শুরু করেন।
পিটিআই