প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খ্যাতনামা সাংবাদিক, লেখক ও পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলনের কর্মী প্রফুল্ল বিদওয়াই গতকাল বুধবার নেদারল্যান্ডসে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দিল্লির সাংবাদিক প্রফুল্ল বিদওয়াই একটি সম্মেলনে অংশ নিতে আমস্টারডামে গিয়েছিলেন। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ভারতে এবং ভারতের বাইরের বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে নিয়মিত কলাম লিখতেন বিদওয়াই। তাঁর লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৯৯ নিউ নিউকস: ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড গ্লোবাল নিউক্লিয়ার ডিসআর্মমেন্ট। টাইমস অব ইন্ডিয়া