পরিবেশ নীতিমালা না মানা সব নির্মাণকাজ বন্ধের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০১০ সালের পরিবেশ নীতিমালা মেনে চলছে না, এমন সব নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। গতকাল শনিবার ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। খবর এনডিটিভির।
ট্রাইব্যুনালের নির্দেশে বলা হয়, পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক ২০১০ সালে প্রণীত নীতিমালা মানা না হলে আগামীকালের (আজ) মধ্যে রাজধানী এলাকায় সব নির্মাণকাজ অবশ্যই বন্ধ রাখতে হবে। দিল্লির মেট্রোরেল করপোরেশনের অধীনে চলা ব্যাপক নির্মাণ কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে ট্রাইব্যুনাল বলেন, পরিবেশদূষণ রোধে তাদেরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। চার দিন আগে এ ট্রাইব্যুনাল দিল্লির রাজপথে ১০ বছরের বেশি পুরোনো সব ডিজেলচালিত যানবাহন নিষিদ্ধ করেন।