প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে স্পেনের তৈরি উচ্চগতির টালগো ট্রেনের তৃতীয় পরীক্ষামূলক যাত্রা হলো। ট্রেনটি সোমবার রাতে নয়াদিল্লি থেকে যাত্রা করে গতকাল মঙ্গলবার সকালে মুম্বাই পৌঁছায়। প্রবল বৃষ্টিপাতের কারণে ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই ঘণ্টা বেশি লাগে। পথে বিভিন্ন স্টেশন অতিক্রমের সময় উৎসুক যাত্রীরা এই বিশেষ ট্রেনটির উদ্দেশে হাত নাড়েন, কেউবা ছবি তোলেন। প্রথম মহড়ায় ট্রেনটি অন্য এক পথে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে চলেছিল। তবে সোমবার রাতে বৃষ্টি ও লাইনের কোথাও কোথাও বন্যার পানি ওঠায় এটি গড়ে ১৩০ কিলোমিটার গতিতে চলে। বলা হচ্ছে, নয়টি হালকা বগির এই ট্রেন নয়াদিল্লি থেকে মুম্বাই যাওয়ার সময় ১৬ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা কমিয়ে ১২ ঘণ্টায় নিয়ে আসবে।
আইএএনএস