পশ্চিমবঙ্গ দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপ্ত সর্বশেষ সরকারি হিসাবে, ভারতে বাল্যবিবাহের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম তামিলনাড়ু। ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী কৃষ্ণা রাজ শুক্রবার লোকসভায় দেওয়া প্রতিবেদনে এ কথা বলেছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদনের সূত্র উল্লেখ করে এই তথ্য দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী এ দিন ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের তথ্য দেন। সে অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪০টি। শীর্ষে থাকা তামিলনাড়ুতে ঘটেছে ৭৭টি। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে এর সংখ্যা ছিল ৩৭। সে বছর এ রাজ্য ছিল তৃতীয় স্থানে। আর হিসাব দেওয়া তিন বছরেই প্রথম স্থানে তামিলনাড়ু।