পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থী ২৪৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে ২৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৬০ জন প্রার্থী। এর মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৪৫। এই ২৪৫ জনের মধ্যে তৃণমূলের প্রার্থীর সংখ্যা ১১৪।
২০১১ সালের নির্বাচনেও তৃণমূলের কোটিপতি প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ৩৮। সব দলেই বড়লোক প্রার্থীর সংখ্যা বেড়েছে।
’ইলেকসন ওয়াচ’ নামে পশ্চিমবঙ্গের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে।
তৃণমূলের ২৯২ জন প্রার্থীর মধ্যে অর্ধেকের কিছু কম কোটিপতি। রাজ্যে কোটিপতি প্রার্থীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। দলটির ৪৭ জন প্রার্থী কোটিপতি। কংগ্রেসের কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩১।