পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তরমুজ এবং কুমড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি কংগ্রেস নেতাদের ‘তরমুজ’ বলে প্রচার করতেন। এবার নির্বাচনের দামামা বেজে ওঠায় সেই ‘তরমুজ তত্ত্বকে’ ফের রাজনৈতিক ময়দানে নিয়ে এসেছেন তৃণমূলের এক সাংসদ (রাজ্যসভার সদস্য) ডেরেক ও’ ব্রায়েন।

গত সোমবার ডেরেক ও’ ব্রায়েন আবারও এই তত্ত্ব তুলে আনেন নির্বাচনী ময়দানে। একফালি তরমুজ খেতে খেতে তিনি বলেন, কংগ্রেস-বামজোট যেন তরমুজের রূপ নিয়েছে। বাইরে সবুজ আর ভেতরে লাল। সবুজ কংগ্রেসের রং, আর লাল সিপিএমের রং। তাদেরই কটাক্ষ করে এই মন্তব্য করেন তিনি।
বসে নেই সিপিএমও। গতকাল বৃহস্পতিবার ফেসবুক প্রোফাইলে একটি সবুজ কুমড়োকে কেটে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসকে এক সিপিএম সমর্থক। বললেন, ঠিক কুমড়োর মতো তৃণমূলের বাইরের রং সবুজ আর ভেতরের রং গেরুয়া। সবুজ তৃণমূলের প্রিয় রং। আর গেরুয়া বিজেপির।