পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে ভোট চাইলেন মীরা কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি পদের নির্বাচন ১৭ জুলাই। এ পদে শাসক জোট এনডিএর প্রার্থী হয়েছেন বিহারের সাবেক রাজ্যপাল রামনাথ কোবিন্দ। বিরোধী দলের প্রার্থী হয়েছেন ভারতের সংসদ লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার। রোববার রাতে ভোটের প্রচার উপলক্ষে কলকাতায় আসেন মীরা কুমার। সোমবার যোগ দেন রাজ্য বিধানসভায় ভোট প্রচারে। কংগ্রেস, বাম দল ও তৃণমূলের বিধায়কদের কাছে ভোট চান তিনি।

বিধানসভায় বিধায়কদের উদ্দেশে মীরা কুমার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ১৭টি বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল এক হয়েছে। এ দলের প্রার্থী হতে পেরে তিনি গর্বিত। অসহিষ্ণুতার বিরুদ্ধে তিনি ভোট দেওয়ার আবেদন জানান।
মীরা কুমার বিহারের দলিত সম্প্রদায়ের মেয়ে। তাঁর বাবা জগজীবন রাম ছিলেন কংগ্রেসের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী।
বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস মীরা কুমারকেই সমর্থন জানাবে।