পশ্চিমবঙ্গকে তৃণমূলমুক্ত করার ডাক সিপিএম নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে সিপিএম নেতা ও সাংসদ মহম্মদ সেলিম পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেসমুক্ত করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বিকেলে সিপিএমের রাজ্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মহম্মদ সেলিম বলেছেন, আজ পশ্চিমবঙ্গের বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। জোট গড়েছে তৃণমূলকে হারানোর জন্য। এতে প্রচুর সাড়াও মিলছে। মানুষও তৃণমূল সরকারকে হটানোর জন্য মাঠে নেমে পড়েছে। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট লুট বন্ধ করতে হবে। বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে এবার এই রাজ্যপাট থেকে বিদায় নিতে হবে তৃণমূলকে।

গত শুক্রবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের নির্বাচনী তফসিল ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেস ওই দিন রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করে। এরপর গত সোমবার বাম-কংগ্রেস জোটের পক্ষে বাম দল কংগ্রেসের আসন ছেড়ে ১১৬টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করে। আর গতকাল মঙ্গলবার রাতে কংগ্রেস ৭৫ প্রার্থীর তালিকা প্রকাশ করে। বাম দল ও কংগ্রেসের মধ্যে বাকি আসন নিয়ে আলোচনা চলছে। এই আসন নিয়ে উভয় দল সমঝোতায় পৌঁছানোর পর চূড়ান্তভাবে ২৯৪ আসনের প্রার্থীতালিকা প্রকাশ করে বাম-কংগ্রেস জোট।