পশ্চিমবঙ্গজুড়ে বিরোধী দলগুলোর ডাকে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও ভোট কারচুপির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের ডাকে রাজ্যজুড়ে হরতাল পালিত হয়েছে। রাজ্য সরকার হরতাল প্রতিহত করার জন্য নির্দেশিকা জারি করলেও বহু সরকারি কর্মী কাজে অনুপস্থিত থাকেন। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুসহ ১০টি বাম শ্রমিক সংগঠন গতকাল হরতাল ডাকে। পাশাপাশি বিরোধী বামফ্রন্টও ১২ ঘণ্টার হরতাল ডেকেছিল। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এই হরতালকে সমর্থন জানিয়েছে। সমর্থন করেছে এসইউসিআইসহ আরও কয়েকটি দল। এ ছাড়া আলাদাভাবে ১২ ঘণ্টার হরতাল পালন করেছে রাজ্য বিজেপিও।
বিরোধী দলগুলো অভিযোগ করেছে, সরকারি দল পুলিশের সহায়তায় হরতাল ভাঙার চেষ্টা চালায়। তবে তারা সাধারণ মানুষের বাধার মুখে সফল হতে পারেনি।
সরকারি দলের সমর্থকেরা গতকাল রাজ্যে বিভিন্ন জায়গায় সিপিএমের মিছিলের ওপর হামলা চালিয়েছে।