পশ্চিমবঙ্গে দাবদাহে নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে চার দিন ধরে প্রচণ্ড দাবদাহ চলছে। এতে গতকাল শুক্র ও আজ শনিবার নয়জনের মৃত্যু হয়েছে। দাবদাহ আরও তিন দিন চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাবদাহে কলকাতা, হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে মোট নয়জন মারা গেছেন।

এর মধ্যে কলকাতায় মারা গেছেন তিনজন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন একজন। হুগলি, বর্ধমান ও পশ্চিম মোদিনীপুরে মারা গেছেন বাকি পাঁচজন।