পশ্চিমবঙ্গে ধর্ষণের পর নিমগাছে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের বদায়ুন জেলায় দুই সহোদর কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার রাজনগর গ্রামে।

এই গ্রামের সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর নিমগাছে ঝুলিয়ে রাখে ধর্ষণকারীরা। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা এক তান্ত্রিকের বাড়িতে গাছের ডালে শিশুটিকে দেখতে পায়। এরপর ওই শিশুর বাবা থানায় গিয়ে তান্ত্রিক রতন দাসসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

পুলিশ আসার আগেই গ্রামবাসী অভিযোগ ওঠা তান্ত্রিক রতন দাসের বাড়িঘর ভাঙচুর করে। তান্ত্রিকের দুই সঙ্গী ভীম সিং ও রাজু সিংকে মারধর করে তারা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রতন দাস। অন্য দুজনকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা পুলিশ সুপার সুকেশ জৈন সাংবাদিকদের জানান, শিশুটির বাবা তিনজনের বিরুদ্ধে নন্দকুমার থানায় অভিযোগ করেছেন। বুধবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশের এক দোকানে মুড়ি আনতে গিয়েছিল শিশুটি। লাশ উদ্ধারের পর তার শরীরে ধর্ষণের আলামত দেখা যায়।