পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে সংঘাতে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দল। ছবি: ভাস্কর মুখার্জী
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দল। ছবি: ভাস্কর মুখার্জী

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে গত দুদিনে রাজনৈতিক সংঘাতে বিভিন্ন দলের অন্তত নয়জন সমর্থক নিহত হয়েছেন।

গত সোমবার নিহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে দুজন তৃণমূলের, দুজন বিজেপির। দুজন নিহত হয়েছেন মালদহে, বাকি দুজন পুরুলিয়ায়।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দল। ছবি: ভাস্কর মুখার্জী
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দল। ছবি: ভাস্কর মুখার্জী

মালদহের মানিকচকে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে নিহত দুজন তৃণমূলের সমর্থক ছিলেন। এই গ্রাম পঞ্চায়েতে পাঁচজন তৃণমূল ও পাঁচজন বিজেপির জয়ী প্রার্থী রয়েছেন।

পুরুলিয়ার জয়পুরে সংঘর্ষে নিহত দুজন বিজেপির কর্মী ছিলেন। পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, সংঘর্ষে বিজেপির দুই কর্মী নিহত হন। গুলিতে আহত হন চারজন।

গতকাল মঙ্গলবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় তৃণমূল-সিপিএম সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজন তৃণমূলের, একজন সিপিএমের কর্মী। সংঘর্ষে উভয় দলের ১১ জন আহত হয়েছেন।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দল। ছবি: ভাস্কর মুখার্জী
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিভিন্ন দল। ছবি: ভাস্কর মুখার্জী

গতকাল উত্তর দিনাজপুরের চোপড়ায় বোর্ড গঠন নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে সিপিএম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। এই সংঘর্ষে একজন তৃণমূল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন।

গতকাল ঝাড়গ্রামে উদ্ধার হয় তৃণমূল নেতা চন্দন ষড়ঙ্গীর লাশ। বোর্ড গঠনকে কেন্দ্র করে তাঁকে বিরোধী পক্ষ হত্যা করেছে বলে তৃণমূল দাবি করেছে।

বোর্ড গঠন নিয়ে ইতিমধ্যে হাওড়ার উলবেড়িয়ার ধান্দনিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বীরভূমের নান্নুর ও সদাইপুর, নদীয়ার চাপড়া, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।