পশ্চিমবঙ্গে পদপিষ্ট হয়ে ছয় পুণ্যার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কচুবেড়য়িায় গঙ্গাসাগর দ্বীপে পদপিষ্ট হয়ে কমপক্ষে ছয়জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কচুবেড়িয়া ঘাটের জেটি নম্বর ৫-এ পুণ্যার্থীরা হুড়োহুড়ি করে নৌযানে ওঠার চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে পুণ্যার্থীরা কলকাতাগামী একটি নৌযানে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্য স্নানের জন্য ভারতের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষ গঙ্গাসাগরে জড়ো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এবার সেখানে ১০ লাখেরও বেশি লোকের সমাগম ঘটে।