পশ্চিমবঙ্গে ব্যাপক নির্বাচনোত্তর সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গত সোমবারের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সমর্থকদের ওপর হামলা শুরু করেছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের লোকজন।
প্রথম পর্বের মতো ভোট জালিয়াতি, জাল ভোট, ভোটকেন্দ্রে বিরোধীদের আসতে বাধাদান—এসবের নানা চেষ্টা করে দ্বিতীয় পর্বে তেমন সফল হয়নি শাসক দল। বিরোধীরা বলছেন, তাঁরা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শুরু করেছে নির্বাচনের পরপর। সোমবার ভোট গ্রহণের পর রাতে বর্ধমানের পাণ্ডবেশ্বরে সিপিএমের সমর্থকদের বাড়িতে হামলা চালান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। গতকাল মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে এলাকায় লাঠি, তির-ধনুক নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন এলাকাবাসী। মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলের সমর্থকেরা পুলিশ দিয়ে হেনস্তা করায় কংগ্রেস নেতার স্ত্রী চৈতালি বেগম আত্মহত্যা করেন।