পশ্চিমবঙ্গে মাওবাদী হামলার পরিকল্পনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার আগামী নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের নেতাদের ওপর হামলার ছক কষছে মাওবাদীরা। রাজ্য পুলিশ এ কথা বলেছে। আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচন সামনে রেখে মাওবাদীরা সক্রিয় হচ্ছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে জঙ্গলমহলে।
পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খন্ডের পুলিশের এসএসপি (গ্রামীণ) শৈলেন্দ্র সিং বলেছেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যের সীমান্তের টেকরি জঙ্গলে বসে এসব হামলার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ওই জঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু গোপন নথিপত্র। মাওবাদীদের আস্তানা থেকে পাওয়া কাগজপত্রে পশ্চিমবঙ্গের ‘হিটলিস্টে’ শালবনীর তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোসহ বেশ কয়েকজন বিধায়কের নাম রয়েছে।