পশ্চিমবঙ্গে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুধু কলকাতা নয়, পুরো পশ্চিমবঙ্গই ঈদের আনন্দে মাতোয়ারা। ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজ্যবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
আজ সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেড রোডে। এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন। রেড রোড ছাড়াও কলকাতার পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াবুরুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জামাতে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাতও করা হয়।