পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বাম-কংগ্রেস জোট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ১৬০ আসন পাওয়ার দাবি করেছে বিরোধী দল সিপিএম। তাদের দাবি, নির্বাচনে গঠিত সিপিএম-কংগ্রেস জোটই এবার সরকার গঠন করছে। গত বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এই দাবি করে দলটি।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের ৬ দফার নির্বাচন শেষ হয়েছে ৫ মে। এবার ফলাফল ঘোষণার পালা। ১৯ মে ভোট গণনার পর ঘোষণা হবে ফলাফল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৬ মে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো জনমত জরিপ বা বুথ-ফেরত সমীক্ষা প্রকাশ করা যাবে না। এখন ক্ষমতাসীন তৃণমূল এবং বিরোধী সিপিএম-কংগ্রেস জোটের মধ্যে আসন দাবির লড়াই চলছে।
বুধবার কলকাতার সিপিএমের রাজ্য কার্যালয়ে বসেছিল দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক বৈঠক। সেখানেই সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা হয়। পর্যালোচনা হয় বিভিন্ন জেলার নেতাদের পাঠানো ফলাফল নিয়ে বিশেষ প্রতিবেদন। প্রতিবেদন পর্যালোচনার পর সিপিএম থেকে জানানো হয়, বাম-কংগ্রেস জোট এবার রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৬০ থেকে ১৬২টি আসনে জিতে সরকার গড়বে। সরকার গড়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদসহ উত্তরবঙ্গের ৭৬টি আসনের মধ্যে বাম-কংগ্রেস জোট পাবে ৬০টি আসন। আর কলকাতাসহ দক্ষিণবঙ্গের ২১৮টি আসনের মধ্যে বাম-কংগ্রেস জোট পেতে পারে ১০০ থেকে ১০২টি আসন। একই সঙ্গে এ কথাও বলা হয়েছে, এই নির্বাচনে বামফ্রন্ট পেতে পারে ১১০টি আসন আর কংগ্রেস পেতে পারে ৫০ থেকে ৫২টি আসন