পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার পরও ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমেনি। সড়ক দুর্ঘটনা নিয়ে রাজ্য পুলিশের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্য নিয়ে গত বছরের জুলাইয়ে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্মসূচির আওতায় চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। মোটরসাইকেলের আরোহীদের হেলমেট পরতে বলা হয়। কর্মসূচি বাস্তবায়নে তৎপর হয় পুলিশ। জনগণও সাড়া দেয়।
কর্মসূচি গ্রহণের পর এখন পুলিশের হিসাব বলছে, কলকাতা শহরের পুলিশ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে। কিন্তু রাজ্য পুলিশ এলাকায় প্রাণহানি বেড়েছে।