পশ্চিমবঙ্গের ইংরেজি নামও 'পশ্চিমবঙ্গ' করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ওয়েস্ট বেঙ্গলের বদলে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’ই হোক।
সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত আন্তরাজ্য পরিষদের এক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মমতা। সেখানে ভারতের রাজ্যগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী বানানো তালিকা ধরে মুখ্যমন্ত্রীদের বক্তব্য দিতে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলের আদ্যক্ষর ‘ডব্লিউ’ বলে বৈঠকে ছয় ঘণ্টা অপেক্ষা করার পর সবার শেষে ডাক পান মমতা।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, কেন্দ্রের কাছে দাবি জানাতে হবে ইংরেজিতেই লিখতে হবে ‘পশ্চিমবঙ্গ’। এতে আদ্যক্ষর হবে ‘পি’। তা হলে তালিকার শেষ অবস্থান থেকে কিছুটা হলেও ওপরে উঠে আসবে পশ্চিমবঙ্গের নাম।
২০১১ সালের মে মাসে ক্ষমতায় আসার পর মমতার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে এ নিয়ে প্রস্তাব গৃহীত হয়। কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা সংশোধনী বিল আনার আশ্বাস দিলেও তা সংসদে ওঠেনি।