পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব আজ বিধানসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব আজ সোমবার বিধানসভায় পেশ করতে চলেছে রাজ্য সরকার।
আজ বিধানসভায় প্রস্তাব ওঠার পর এ নিয়ে দুই ঘণ্টা আলোচনা হবে। তারপর হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভোট। প্রস্তাবটি পাস হলে তা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে।
নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করছে স্থানীয় কংগ্রেস এবং বিজেপি। বিধানসভায় বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান বলেছেন, যদি নাম পরিবর্তন করতেই হয়, তাহলে জনমত যাচাই করেই তা করা হোক।