পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী দিল্লিতে ২০১৪ সালে ডেনমার্কের এক নারী পর্যটককে গণধর্ষণের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই বছরের জানুয়ারি মাসে ৫২ বছর বয়সী পর্যটকের কাছ থেকে সবকিছু ছিনিয়ে ছুরির মুখে তাঁকে গণধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় তিনজন অপ্রাপ্তবয়স্কসহ মোট নয়জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। আর অপ্রাপ্তবয়স্ক তিনজনের বিচার চলছে কিশোর আদালতে। সাজাপ্রাপ্ত এই পাঁচজনের উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে।
বিবিসি